
নিউজ ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতিতে সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, ছুটি না বাড়লেও দেশে গণপরিবহণ বন্ধ থাকবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।বুধবার (২৭ মে) সময় সংবাদকে মুঠোফোনে তিনি এ কথা জানান। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ শে মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০শে মে'র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না।তিনি আরও বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। তবে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। চলবে না গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান। তবে বেসরকারি বিমানগুলো নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচল শুরু করতে পারবে।এদিকে, গণজমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে অনলাইনে ক্লাস নেয়া যাবে।