News71.com
 Bangladesh
 27 May 20, 07:36 PM
 199           
 0
 27 May 20, 07:36 PM

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু॥

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে হেলেপড়া গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়ছে। বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।আব্দুল মজিদ (৫৫) বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। স্থানীয়রা জানান, নিজ বাড়িতে টেনে আনা বিদ্যুতের লাইন ঘরের পার্শ্ববর্তী গাছে জড়িয়ে যাওয়ায় তিনি দা দিয়ে হেলে পড়া গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন