
আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড নাইনটিন রোগের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকর ইবোলা রোগের ওষুধ রেমডেসিভির। যুক্তরাষ্ট্রের পর এবার সেই ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার। যাকে ইতিবাচক বলেছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কারের ক্ষেত্রে কোনো সুসংবাদ কিংবা অগ্রগতি নেই ব্রিটেনে। তবে ইবোলা রোগের ওষুধ রেমডেসিভির এখন থেকে ব্রিটেনে কোভিড নাইনটিনে আক্রান্তদের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।করোনা মহামারি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে ঘোষণা দেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় স্বাস্থ্যবিভাগের নির্বাচিত কিছু রোগীর শরীরে রেমডেসিভির প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে করোনায় আক্রান্তদের চিকিৎসায় ওষুধটি ব্যবহারে ভালো ফল পেয়েছি। প্রাথমিকভাবে চার দিনে সুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। করোনা সংকট মোকাবিলায় সম্ভবত এটাই আমাদের সবচেয়ে বড় পদক্ষেপ।সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের চিকিৎসকরা।