News71.com
 Bangladesh
 27 May 20, 12:41 PM
 292           
 0
 27 May 20, 12:41 PM

ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা জাতীয় ঐক্যফ্রন্টের॥

ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা জাতীয় ঐক্যফ্রন্টের॥

নিউজ ডেস্কঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বিবৃতিতে তারা আশা করেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসুস্থতা মৃদু উপসর্গের মধ্য দিয়ে শেষ হবে। জাতীয় ঐক্যফ্রন্ট অতীতের মতো তার সব প্রয়োজনে সাথে থাকবে। তারা বলেন, গণস্বাস্থ্য উদ্ভাবিত 'জি র‌্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। তার শরীরে করোনার লক্ষণ ও জ্বর আছে। এই রোগ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সারা পৃথিবীতে এবং এই দেশেও দেখছি। তার বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতা বিবেচনায় নিলে তিনি নিশ্চিতভাবেই খুবই ঝুঁকিপূর্ণ রোগী হিসাবে চিহ্নিত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন