News71.com
 Bangladesh
 27 May 20, 12:41 PM
 256           
 0
 27 May 20, 12:41 PM

যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার॥

যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।বুধবার (২৭ মে) চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, সকালে জোতপাড়া এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শাহজাদপুর উপজেলার কৈজুরি এলাকার আব্দুর রশিদের ছেলে আফজাল নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। এ নিয়ে মোট পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন।

গতকাল মঙ্গলবার (২৬) দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৪ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত জহির ফকিরের ছেলে পাশান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাইমুল ইসলাম (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের ব্যবসায়ী মৃত মজিদ মোল্লার শেখ কামাল মোল্লার (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, ঢাকা থেকে ডুবুরি দল রাতেই এসে পৌঁছেছে। আমরা ডুবুরি নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন