News71.com
 Bangladesh
 27 May 20, 12:40 PM
 264           
 0
 27 May 20, 12:40 PM

পাটুরিয়া ঘাটে ঢাকামুখী ছোট গাড়ি-যাত্রীদের চাপ॥

পাটুরিয়া ঘাটে ঢাকামুখী ছোট গাড়ি-যাত্রীদের চাপ॥

নিউজ ডেস্কঃ জীবন-জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ পুনরায় ফিরতে শুরু করেছে যান্ত্রিক শহরের দিকে। বুধবার (২৭ মে) সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা ফেরি যোগে আসছে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।তিনি বলেন, সকাল থেকে দৌলতদিয়া পয়েন্ট থেকে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসছে। এখন ১৫টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে নৌ-পথ পারের কাজে নিয়োজিত আছে।যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন