News71.com
 Bangladesh
 26 May 20, 06:44 PM
 225           
 0
 26 May 20, 06:44 PM

যমুনা নদীতে নৌকাডুবি॥ শিশুসহ দু'জনের মৃত্যু, নিখোঁজ ৩০  

যমুনা নদীতে নৌকাডুবি॥ শিশুসহ দু'জনের মৃত্যু, নিখোঁজ ৩০   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রীবোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও প্রায় ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে যমুনা নদীর স্থলচর এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে । চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে অর্ধ-শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়। এতে এক শিশু ও এক বৃদ্ধ মারা যায়। এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন