News71.com
 Bangladesh
 26 May 20, 06:39 PM
 197           
 0
 26 May 20, 06:39 PM

ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু॥চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর শোক

ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু॥চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর শোক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আনোয়ারা রব্বীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা আনোয়ারা রাব্বী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১৯ মে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে এতোদিন আনোয়ারাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছিল। শোকবার্তায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন