News71.com
 Bangladesh
 26 May 20, 12:16 PM
 248           
 0
 26 May 20, 12:16 PM

চলে গেলেন বিএনপিনেতা ও সাবেক এমপি নেতা এম এ মতিন॥

চলে গেলেন বিএনপিনেতা ও সাবেক এমপি নেতা এম এ মতিন॥

নিউজ ডেস্কঃ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার চারবারের সাবেক এমপি বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমএ মতিন (৮৭) মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় ঢাকার উত্তরা রেডিক্যাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার ও মিন্টু জানান, এক সপ্তাহ আগে তিনি উত্তরা নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই মারা যান তিনি। তার স্ত্রী চার বছর আগে মারা যান। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরদেহ আজই চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেয়া হবে। স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন