News71.com
 Bangladesh
 26 May 20, 12:16 PM
 243           
 0
 26 May 20, 12:16 PM

বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা॥

বিসিক শিল্পনগরীর জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের ৭৬টি বিসিক শিল্পনগরীর অধীনে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য সরকার ৫০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা দিয়েছে।প্রণোদনার অর্থ ইতোমধ্যে ব্যাংকগুলোতে চলে গেছে। বিসিক অন্তর্ভুক্ত বিভিন্ন শিল্পের মালিকরা ব্যাংক থেকে স্বল্প সুদে এই প্রণোদনা অর্থ গ্রহণ করতে পারবেন। সরকারের এই উদ্যোগে খুশি শিল্পের মালিকরা।করোনার লকডাউনের কারণে পণ্য পরিবহন, বিপণনসহ নানা বিধিনিষেধের কারণে বিসিক শিল্প নগরীগুলোতে শিল্প কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায় অধিকাংশ শিল্প কারখানা বন্ধ।উৎপাদিত পণ্য বিপণনের পরিবেশ না থাকায় শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা দিয়ে ক্ষতির ঝুঁকি নিতে চাচ্ছেন না শিল্পের মালিকেরা। অবশ্য কয়েকটি প্রতিষ্ঠানে সীমিত পরিসরে উৎপাদন অব্যাহত রেখেছে।সিলেট সানটেক এনার্জি লিমিটেড পরিচালক আহমেদ জামি বলেন, 'রোগের চিন্তা করলে তো মানুষ খেতে পারবে না। আর এই চিন্তা করেই ফ্যাক্টরিটা খুলছি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন