News71.com
 Bangladesh
 25 May 20, 10:07 PM
 213           
 0
 25 May 20, 10:07 PM

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রেরন॥

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রেরন॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপলক্ষে মিষ্টি ও ফল পাঠান। প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটোকল কর্মকর্তা এস এম খুরশিদ উল আলম ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মুক্তিযাদ্ধাদের পক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন