News71.com
 Bangladesh
 25 May 20, 07:49 PM
 236           
 0
 25 May 20, 07:49 PM

বিশেষজ্ঞদের অভিমত॥করোনা রোধে দরকার প্রাতিষ্ঠানিক আইসোলেশন-নিজস্ব নয়

বিশেষজ্ঞদের অভিমত॥করোনা রোধে দরকার প্রাতিষ্ঠানিক আইসোলেশন-নিজস্ব নয়

নিউজ ডেস্কঃ বাংলাদেশে করোনার বিস্তার রোধের সক্ষমতা রয়েছে। তবে তার জন্য সেলফ আইসোলেশন নয়, দরকার প্রাতিষ্ঠানিক আইসোলেশন। এমন মত বিশেষজ্ঞদের।সেক্ষেত্রে বসুন্ধরার নবনির্মিত হাসপাতালকে মডেল হিসেবে ব্যবহার করার পরামর্শ তাদের। পাশাপাশি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো এগিয়ে এলেই এটি সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোভিড নাইনটিনে আক্রান্ত কারো সংস্পর্শে এলে বা উপসর্গ দেখা দিলেই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার পরামর্শ চিকিৎসকদের। তবে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে কতটা সম্ভব সেলফ আইসোলেশন?স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ৬০৩টি সরকারি এবং ৪ হাজার ২৮০টি বেসরকারি হাসপাতাল রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এগুলোর সঠিক ব্যবস্থাপনা করে প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থা করা যেতে পারে।অধ্যাপক ডা. রিদওয়ান বলেন, সেলফ আইসোলেশন ফেইল করেছে, তবে আইসোলেশন ছাড়া ট্রান্সমিশন কমানো যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন