News71.com
 Bangladesh
 25 May 20, 07:34 PM
 219           
 0
 25 May 20, 07:34 PM

এমন ঈদ কাটাব কোনোদিন চিন্তাও করিনি॥পররাষ্ট্রমন্ত্রী

এমন ঈদ কাটাব কোনোদিন চিন্তাও করিনি॥পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ এ বছরের ঈদটি অনেক কঠিন, আমি জীবনে এ ধরনের ঈদ উদযাপন করব কোনোদিন চিন্তাও করিনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সোমবার (২৫ মে) এক ভিডিও বার্তায় সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন তিনি।ড. মোমেন বলেন, ঈদ সবসময় আনন্দের। আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করব, মোলাকাত করব, আলিঙ্গন করব-এটাই সারাজীবন জেনে এসেছি। কিন্তু এ বছর করোনার কারণে স্বাস্থ্য বিভাগ নানা নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, দূরে দূরে থেকে নামাজ পড়তে, একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে পারবেন না। দেশবাসীকে বলব, স্বাস্থ্যবিধি মেনে চলে ঈদ উদযাপন করবেন।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদে আমার প্রত্যাশা করোনা ভাইরাসের অভিশাপ আমাদের দেশ থেকে দূর হয়ে যাক। আগামীতে আমাদের অর্থনীতিতে বড় একটি ধাক্কা আসবে। প্রধানমন্ত্রী এজন্য বিভিন্ন উদ্যোগও নিয়েছেন। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।ড. মোমেন বলেন, লকডাউনের ফলে বহুলোকের কষ্ট হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড় কোটি লোককে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন। আমি আনন্দিত এ রিলিফ বণ্টন মোটামুটিভাবে সুষ্ঠু হয়েছে। সে কারণে আমার দলের লোক, সরকারি কর্মচারী যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের এ সফল কাজের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন