News71.com
 Bangladesh
 25 May 20, 07:33 PM
 183           
 0
 25 May 20, 07:33 PM

করোনা কেড়ে নিল ঢাকার সাবেক এমপি মকবুলের প্রাণ॥

করোনা কেড়ে নিল ঢাকার সাবেক এমপি মকবুলের প্রাণ॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা ও ঢাকার মোহাম্মদপুরের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজি মকবুল হোসেন মারা গেছেন।রোববার (২৪ মে) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান।তিনি বলেন, তার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।ফজলুর রহমান আরও জানান, ১৪ মে মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ফজলুর।মকবুল হোসেন শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। এছাড়া তার মালিকানায় রয়েছে এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্স ইত্যাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন