News71.com
 Bangladesh
 25 May 20, 07:31 PM
 186           
 0
 25 May 20, 07:31 PM

মারা গেলেন বগুড়া চেম্বারের সাবেক সভাপতি আমজাদ হোসেন তাজমা॥

মারা গেলেন বগুড়া চেম্বারের সাবেক সভাপতি আমজাদ হোসেন তাজমা॥

নিউজ ডেস্কঃ বগুড়া তাজমা সিরামিক ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমজাদ হোসেন তাজমা (৭৫) রবিবার রাতে শহরের বাদুরতলাস্থ তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান মজনু, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া চেম্বার সভাপতি মাছুদুর রহমান মিলনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন