News71.com
 Bangladesh
 24 May 20, 11:11 PM
 183           
 0
 24 May 20, 11:11 PM

ইতালিতে সর্বোচ্চ সতর্কতা নিয়মনীতি মেনে বাঙ্গালিদের ঈদ-উল-ফিতর উদযাপন॥

ইতালিতে সর্বোচ্চ সতর্কতা নিয়মনীতি মেনে বাঙ্গালিদের ঈদ-উল-ফিতর উদযাপন॥

নিউজ ডেস্কঃ মহামারী করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা ও সরকারি নিয়মনীতি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশীরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার ইতালিসহ ইউরোপের প্রতিটি দেশে পালিত হয়েছে ঈদ-উল-ফিতর। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় দেশটির রাজধানী রোমের লার্গো প্রেনেস্তের খোলা মাঠে ঈদের প্রথম জামাত ও সাড়ে ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এসময় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিমরা নামাজে অংশগ্রহণ করেন। রবিবার সরকারি ছুটি ও করোনার কারণে কাজকর্ম বন্ধ থাকায় অনেক মুসলিমরা অংশগ্রহণ করেন। এসময় ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার এক সংক্ষিপ্ত বক্তব্যে দেশটিতে বসবাসরত সকল বাঙ্গালিদের ঈদের শুভেচ্ছা জানান। এছাড়াও করোনার কারণে সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার অনুরোধ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন