News71.com
 Bangladesh
 24 May 20, 06:41 PM
 171           
 0
 24 May 20, 06:41 PM

করোনায় আক্রান্ত হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ॥

করোনায় আক্রান্ত হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ॥

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্লাজমা থেরাপি নিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একে আজাদ। গত ২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ কে আজাদের শরীরে প্লাজমা থেরাপি দেয়ার পর এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। গতকাল ২৩ মে, শনিবার সংশ্লিষ্ট একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশে পরীক্ষামূলকভাবে ‘প্লাজমা থেরাপি’ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক আরো বলেন, ‘বুধবার আমরা ওই প্লাজমাটা দিয়েছি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ডা. ওয়াহিদুজ্জামান এবং সিএমএইচে হা-মীম গ্রুপের এমডি আজাদ সাহেবকে। তারা এখন ভালো আছেন।’ এ বিষয়ে জানতে চাইলে একে আজাদের ব্যক্তিগত সহকারী মো. নজরুল বলেন, ‘তিনি একটু অসুস্থ, এখন বাসাতেই আছেন।’ তবে সিএমএইচ থেকে কবে বাসায় ফিরেছেন এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি। তার মালিকানাধীন টাইমস মিডিয়া লিমিটেডেরই প্রতিষ্ঠান চ্যানেলটুয়েন্টিফোর এবং দৈনিক সমকাল। দৈনিক সমকালের প্রকাশক এবং চ্যানেলচুয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালকও একে আজাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন