News71.com
 Bangladesh
 24 May 20, 06:39 PM
 146           
 0
 24 May 20, 06:39 PM

ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু॥

ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আলী আহম্মদ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- ওই বাড়ির ইলিয়াসের ছেলে ইমরান হোসেন (৬) ও নানার বাড়িতে বেড়াতে আসা ফেনী সদর উপজেলার গোবিন্দপুরের আব্দুল লতিফের ছেলে নাহিদ (৭)। পরিবারিক সূত্র ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে খুঁজতে থাকলে ডুবন্ত অবস্থায় তাদের পাওয়া যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন