News71.com
 Bangladesh
 24 May 20, 11:37 AM
 141           
 0
 24 May 20, 11:37 AM

ঈদ উপলক্ষ্যে আফগানিস্তানে সঙ্গে ৩ দিনের যুদ্ধবিরতি তালেবানদের॥

ঈদ উপলক্ষ্যে আফগানিস্তানে সঙ্গে ৩ দিনের যুদ্ধবিরতি তালেবানদের॥

নিউজ ডেস্কঃ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। আজ রবিবার থেকে আফগানিস্তানে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে। তালেবানদের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার সেনারা এই যুদ্ধবিরতিকে সম্মান দেখাবে। এদিকে আফগান সরকার এবং তালেবানদের মধ্যে তিনদিনের এই যুদ্ধবিরতি আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক যুদ্ধবিরতি আফগানিস্তানে দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

যদিও ২০১৮ সালে ঈদুল ফিতরে এমন একটি যুদ্ধবিরতির ডাক তালেবানদের পক্ষ থেকে দেয়া হলেও পরে সেটি আর বাড়ানো হয়নি। যুদ্ধববিরতির বিষয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, শত্রুদের বিরুদ্ধে কোন আক্রমণাত্মক অপারেশন চালাবেন না। যদি কোন শত্রু আপনার ওপর হামলা করে তাহলে নিজেকে রক্ষা করুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন