News71.com
 Bangladesh
 23 May 20, 10:42 PM
 239           
 0
 23 May 20, 10:42 PM

আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী॥

আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ মে, শনিবার এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এদিকে আজ দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৫ মে, সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। ধর্মসচিব নুরুল ইসলাম জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে আজ হিজরি ১৪৪১ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

আগামীকাল রবিবার (২৪ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার (২৫ মে) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভিন্ন আবহে এসেছে ঈদের বার্তা। যেখানে দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় থাকার কথা, সেখানে করোনা থেকে বাঁচতে লকডাউন ও শারীরিক দূরত্ব নিশ্চিতে দুই মাস ধরে কাটছে বন্দিদশায়। এদিকে সৌদি আরবসহ আশপাশের দেশগুলোতে আগামীকাল রবিবার ঈদুল ফিতর উদযাপন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন