News71.com
 Bangladesh
 23 May 20, 07:35 PM
 198           
 0
 23 May 20, 07:35 PM

৫ হাজার পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিল ইউএস-বাংলা গ্রুপ ॥

৫ হাজার পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিল ইউএস-বাংলা গ্রুপ ॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় ৫ সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইউএস-বাংলা গ্রুপ। শনিবার (২৩ মে) দিনব্যাপী এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ইউএস-বাংলা গ্রুপের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে পাঁচ সহস্রাধিক গরিব ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ অঞ্চলের অস্বচ্ছল ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ায় এই ঈদ সামগ্রী দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী। এসব ঈদ সামগ্রী বিতরণ করেন ইউএস-বাংলা গ্রুপের পক্ষে ইউএস-বাংলা এসেটস এর জেনারেল ম্যানেজার তানজির রহমান তানভীর। এছাড়া পৌরসভার বিভিন্ন অঞ্চলে দিনব্যাপী ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সহযোগিতা করেন রূপগঞ্জে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএস-বাংলা মেডিকেল কলেজর শিক্ষার্থীবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন