News71.com
 Bangladesh
 23 May 20, 06:09 PM
 155           
 0
 23 May 20, 06:09 PM

উপসর্গ নিয়ে মারা যাওয়া সাবেক এমপি পুতুল করোনায় আক্রান্ত ছিলেন॥

উপসর্গ নিয়ে মারা যাওয়া সাবেক এমপি পুতুল করোনায় আক্রান্ত ছিলেন॥

নিউজ ডেস্কঃ বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা-বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এর আগের দিন তার এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (২২ মে) দুপুরে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এমপি পুতুল এবং তার পরিবারের পাঁচ সদস্যের রিপোর্টে করোনা পজিটিভ আসে। বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন