News71.com
 Bangladesh
 23 May 20, 10:32 AM
 285           
 0
 23 May 20, 10:32 AM

করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম॥

করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০ টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। কিন্তু আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উনার একদফা কার্ডিয়াক এ্যাটাক হয়। উনার হার্টে আগে থেকেই রিং পড়ানো ছিল।মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড়ভাই। উল্লেখ্য এর আগে গত ১৭ মে মোরশেদুল আলম সহ পরিবারের ৬ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন