
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৫৮ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর চৌরঙ্গীর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গাঁজাবহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মো. রাশেদ (৩৮)। তিনি বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের সাফিক উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চৌরঙ্গী মোড়ে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান জব্দ করে। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সরাইল থানায় মামলা করা হয়েছে।