News71.com
 Bangladesh
 21 May 20, 10:32 PM
 189           
 0
 21 May 20, 10:32 PM

গরিব দুস্থ পরিবারের মধ্যে করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটির ত্রাণ বিতরণ॥

গরিব দুস্থ পরিবারের মধ্যে করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটির ত্রাণ বিতরণ॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জে আরও ১০০ গরিব দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটি। আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ নগরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, সেমাই ও সাবান। বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক, আওলাদ হোসেন, ভবানী শংকর রায়, নিখিল দাস, তরিকুল সুজন, প্রদীপ ঘোষ, দুলাল সাহা, গোবিন্দ সাহা প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, ‘দীর্ঘদিন কর্মহীন থাকার ফলে মানুষের মধ্যে অভাব প্রকট হয়েছে। নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার শুধু নয়, মধ্যবিত্ত পরিবারেও এখন তীব্র সংকট চলছে। সরকার যেভাবে ত্রাণ বিতরণের বর্ণনা দিচ্ছে, তার সঙ্গে বাস্তবতার যেমন মিল নেই, আবার তাদের ত্রাণ তৎপরতায় সমন্বয়েরও অভাব লক্ষ করা যাচ্ছে। আমরা নারায়ণগঞ্জের সব বিত্তবানকে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’উল্লেখ্য, এর আগে সংগঠনের পক্ষ থেকে গত মঙ্গলবার নারায়ণগঞ্জে ৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (বিশেষ জুতা, মাস্ক, হ্যান্ড গ্লাভস, বিশেষ চশমা), চাল ও ডাল বিতরণ করা হয়। এর আগে ১০ মে তৃতীয় লিঙ্গ ও ঋষি সম্প্রদায়ের মধ্যে সংগঠনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন