
নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো এক পুলিশ সদস্য। তিনি হলেন কনস্টেবল মো. মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদরকোর্টে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনায় মারা গেলেন।