News71.com
 Bangladesh
 21 May 20, 07:48 PM
 229           
 0
 21 May 20, 07:48 PM

আগামী ৩১মে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল॥  

আগামী ৩১মে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল॥   

নিউজ ডেস্কঃ আগামী ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। আগামী ২২ মে’র পর যেকোনো দিন এসএসসি ও সমমানের ফল প্রকাশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রনালয়। এর প্রেক্ষিতে আগামী ৩১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করল প্রধানমন্ত্রীর কার্যালয়।

তবে করোনার প্রাদুর্ভাবে এবার গতানুগতিক প্রক্রিয়ায় ফল প্রকাশিত হবে না। শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলে গিয়ে ফলাফল সংগ্রহের কোন সুযোগ নেই। তবে অন্যান্য বারের মতো এবারও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা আগেভাগেই প্রাক নিবন্ধন করলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তা মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন