News71.com
 Bangladesh
 21 May 20, 07:47 PM
 238           
 0
 21 May 20, 07:47 PM

করোনা উপসর্গ নিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু॥  

করোনা উপসর্গ নিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে মারা গেলেন জনতা ব্যাংকের লোকাল অফিসের এক কর্মকর্তা। কোভিড-১৯ পজিটিভদের মধ্যে জনতা ব্যাংকের প্রথম কর্মকর্তা হাসিবুর রহমান। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আজাদ। খোঁজ নিয়ে জানা গেছে, জনতা ব্যাংকের অ্যাডমিন শাখায় কর্মরত ছিলেন হাসিব। মৃত্যুর সময় এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। হাসিবুর রহামানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার বালিয়াটি উপজেলায়। জনতা ব্যাংকে ২০০৯ কর্মজীবন শুরু করেছিলেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৯৪-৯৫ শিক্ষাবর্ষের ছাত্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন