News71.com
 Bangladesh
 21 May 20, 07:16 PM
 211           
 0
 21 May 20, 07:16 PM

আগামীকাল কানাডা থেকে দেশে ফিরছেন ১৯৫ জন বাংলাদেশি॥

আগামীকাল কানাডা থেকে দেশে ফিরছেন ১৯৫ জন বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির কারণে কানাডায় আটকা পড়া ১৯৫ জন বাংলাদেশি নাগরিক শুক্রবার দেশে ফিরছেন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশি যাত্রীদের নিয়ে বুধবার দিবাগত রাতে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। ফ্লাইটটি দোহাতে যাত্রাবিরতি শেষে শুক্রবার ভোরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।

প্রবাসী ছাত্রছাত্রীসহ বাংলাদেশিদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। তিনি কোভিড-১৯ এর কারণে বিদেশে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর জন্য সরকারের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় কানাডা থেকে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় বলে জানান। এ সময় টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিমানের যাত্রীরা স্বজনদের সঙ্গে দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলে সন্তোষ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন