News71.com
 Bangladesh
 19 May 20, 10:37 PM
 189           
 0
 19 May 20, 10:37 PM

বুধবার বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করবে বিএসটিআই॥

বুধবার বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করবে বিএসটিআই॥

নিউজ ডেস্কঃ বিশ্ব মেট্রোলজি দিবস আগামী বুধবার (২০ মে)। ‘বিশ্ব বাণিজ্যে পরিমাপ উৎপাদক ও ভোক্তাকে সুরক্ষা দেয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। আজ মঙ্গলবার (১৯ মে) বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সংস্থা আন্তর্জাতিক ওজন ও পরিমাপ ব্যুরোর (বিআইপিএম) পরিচালক মার্টিন মিল্টন ও আইনি মেট্রোলজির আন্তর্জাতিক ব্যুরোর (বিআইএমএল) পরিচালক অ্যান্থিন ডোনলোন বাণী দিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ওজন ও পরিমাপ ব্যুরো (বিআইপিএম) ও আইনি মেট্রোলজির আন্তর্জাতিক ব্যুরোর (বিআইএমএল) সদস্য হিসেবে বাংলাদেশে লিগ্যাল ও সায়েন্টফিকি মেট্রোলজির প্রচলন এবং বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত একমাত্র রেগুলেটরি সংস্থা হিসেবে বিএসটিআই দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে। মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব সর্ম্পকে জনগণকে সচেতন করে তোলাই বিশ্ব মেট্রোলজি দিবস পালনের মুখ্য উদ্দেশ্য।বিশ্ব মেট্রোলজি দিবস-২০২০ উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র পক্ষ থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন