News71.com
 Bangladesh
 19 May 20, 10:36 PM
 205           
 0
 19 May 20, 10:36 PM

আরো ৪ রোহিঙ্গার শরীরে করোনা সনাক্ত॥

আরো ৪ রোহিঙ্গার শরীরে করোনা সনাক্ত॥

নিউজ ডেস্কঃ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের পজেটিভ এসেছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৩৪ জন। অপর ৮টি ছিল আগের আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট। নতুন শনাক্তের মধ্যে একজন র‌্যাব সদস্য ও ৪ জন রোহিঙ্গাসহ ৩৩ জন কক্সবাজার জেলার। অপর একজন বান্দরবান জেলার। র‌্যাব সদস্য রামু উপজেলায় কর্মরত। নতুন আক্রান্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ১৭ জন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলা ২ জন।এছাড়া নতুন করে ৪ জন রোহিঙ্গা আক্রান্ত হওয়ায় মোট ১০ রোহিঙ্গার শরীরে করোনা পাওয়া গেল।

এ নিয়ে কক্সবাজার জেলায় মোট ২৩৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হল।মঙ্গলবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।তিনি জানান, সোমবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৭৮ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর ৪২ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮ জন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট। অপর ৩৪ জনের মধ্যে রামুতে কর্মরত র‌্যাবের এক সদস্য, ৪ জন রোহিঙ্গাসহ কক্সবাজার জেলার ৩৩ জন রয়েছে। অপর ১ জন বান্দরবান জেলার

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন