News71.com
 Bangladesh
 19 May 20, 07:50 PM
 245           
 0
 19 May 20, 07:50 PM

ফেরিঘাটে আটকে পড়াদের নিজের অবস্থানে ফিরে যেতে হবে’॥ আইজিপি বেনজীর আহমেদ  

ফেরিঘাটে আটকে পড়াদের নিজের অবস্থানে ফিরে যেতে হবে’॥ আইজিপি বেনজীর আহমেদ   

নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, নিষেধাজ্ঞা স্বত্ত্বেও গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে যারা রওনা দিয়ে ফেরিঘাটে আটকে পড়েছেন তাদেরকে নিজেদের অবস্থানে ফিরে যেতে হবে। ফেরিঘাটে আটকেপড়াদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা দয়া করে যে যেখানে ছিলেন সেখানে ফিরে আসুন। যারা আটকে আছেন তাদের ঢাকায় ফেরার জন্য পুলিশ প্রয়োজনে সহায়তাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ এসব কথা বলেন। আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারি নিয়ে আইন-শৃংখলা বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে আইজিপি বলেন, আমাদেরকে মনে রাখতে হবে বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। তাই আমরা অনুরোধ জানাচ্ছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন