News71.com
 Bangladesh
 19 May 20, 07:47 PM
 153           
 0
 19 May 20, 07:47 PM

ভারতে আটকা পড়া সেই ২৬ বাংলাদেশি এখন কারাগারে॥

ভারতে আটকা পড়া সেই ২৬ বাংলাদেশি এখন কারাগারে॥

নিউজ ডেস্কঃ বৈধ পাসপোর্ট ও তিন মাস মেয়াদের ভ্রমণ ভিসায় ভারতের আসাম রাজ্যের জোরহাট এলাকায় গিয়ে আটকে পড়া ২৬ বাংলাদেশি এখন দেশটির একটি কারাগারে রয়েছেন।কুড়িগ্রামের চিলমারীর উপজেলার ওই ২৬ ব্যক্তি ভরতের যাওয়ার পর লকডাউনের ফলে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে জানা গেল, তারা আসাম রাজ্যের ধুবড়ি জেলা কারাগারে আছেন।২৬ বাংলাদেশির বর্তমানে ভারতের কারাগারে অবস্থানের বিষয় মঙ্গলবার (১৯ মে) নিশ্চিত করেছে বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিম রেসকিউ লিগ্যাল ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন। তিনি জানান, করোনা ভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন থাকায় তারা আটকা পড়েন। ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনে ফৌজদারি মামলা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।আটকা পড়া ২৬ জন হলেন- ব্যাপারীপাড়া গ্রামের অধিবাসী সাইফুল ইসলাম, ছবিয়ার রহমান, চাঁন মিয়া, বকুল মিয়া, আবুল ফরিশ, আনোয়ার হোসেন, রাজা মিয়া, মাইদুল ইসলাম, মানিক মিয়া, রেজাউল করিম, সহিদুল ইসলাম, নিরু মিয়া, হযরত আলী, আনারুল ইসলাম, আমিনুল ইসলাম, নবিকুল ইসলাম, বিপ্লব মিয়া, এছানুল হক, আবু হানিফ, নুরুল হক, আবু বক্কর সিদ্দিক, আয়নাল হক, শাহ আলম, মোঃ হাফিজুর, আলম মিয়া এবং অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, তিন মাস মেয়াদী ভ্রমণ ভিসা নিয়ে এই ২৬ জন চলতি বছরের প্রথম দিকে বিভিন্ন তারিখে লালমনিরহাটের বুড়িমারী এবং ভারতের কুচবিহার জেলার চেংরাবান্ধা চেকপোষ্ট দিয়ে আসাম রাজ্যের জোরহাট এলাকায় আত্মীয়ের বাড়ীতে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন