
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে নতুন উপকমিশনার মো. ওয়ালিদ হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত ছিলেন। ডিএমপি সূত্র জানায়, আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত আদেশে ওয়ালিদ হোসেনকে ডিএমপির গণমাধ্যম বিভাগ ও উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপের দায়িত্ব দেওয়া হয়। যোগাযোগ করা হলে ওয়ালিদ হোসেন বলেন, কাল মঙ্গলবার তিনি ডিএমপির গণমাধ্যম বিভাগে যোগ দেবেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার থাকা কালে সম্প্রতি হারুন অর রশীদকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আনা হয়। ১৪ মে সেখান থেকে হারুন অর রশীদকে ডিএমপি এবং ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমানকে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।