News71.com
 Bangladesh
 19 May 20, 11:53 AM
 210           
 0
 19 May 20, 11:53 AM

কুড়িগ্রামে ২ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত।।

কুড়িগ্রামে ২ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে নতুন করে দুই নারী পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত শণাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা পরীক্ষাগার থেকে ৫২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তার মধ্যে ২০ বছর বয়সী এই দুই নারী পুলিশ সদস্যের ফলাফল পজিটিভ।কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে গত বৃহস্পতিবার (১৪ মে) ১২ জন নারী পুলিশ সদস্য এ জেলায় যোগদান করেন। এখানে যোগদানের সাথে সাথে তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ লাইনসে আলাদাভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন