News71.com
 Bangladesh
 18 May 20, 10:49 PM
 310           
 0
 18 May 20, 10:49 PM

ভোক্তা অধিকারের মহাপরিচালকসহ আরো ৪ জন শনাক্ত॥

ভোক্তা অধিকারের মহাপরিচালকসহ আরো ৪ জন শনাক্ত॥

নিউজ ডেস্কঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ আরো চার কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৮ মে, সোমবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার অধিদপ্তরের মহাপরিচালকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডিজি স্যারের রেজাল্ট পজিটিভ এসেছে। আরো একাধিক কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেগুলোর ফলাফল এখনো পাওয়া যায়নি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা জানান, ডিজিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার। এর আগে গত বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের কোভিড-১৯ শনাক্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন