News71.com
 Bangladesh
 18 May 20, 07:55 PM
 276           
 0
 18 May 20, 07:55 PM

করোনা জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য॥

করোনা জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে জনসেবা দিতে গিয়ে জীবন উৎসর্গ করলেন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬)। সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন এই পুলিশ সদস্য। মো. মজিবুর রহমান তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে হলেও তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখপাড়া গ্রামে বসবাস করতেন। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

জানা গেছে, করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে। উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন