
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণ পরিষদের সাবেক সদস্য এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এডভোকেট মো. জহিরুল ইসলাম সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা ছিল। মঙ্গলবার বাদ যোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।