
নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক ব্যাংক কর্মকর্তা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী গতকাল রবিবার রাতে কুমিল্লায় মারা যান। এক সপ্তাহে আগে তার শরীরে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত তিনিসহ ৪ জন ব্যাংকার মারা গেলেন । সোনালী ব্যাংক সূত্র জানায়, সোনালী ব্যাংকের মতিঝিলে লোকাল অফিসে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনা লক্ষণ দেওয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান। গত ১০ মে টেস্টে করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান। গতকাল রাতে তিনি নিজ বাসাতেই মারা যান। তার একটি একমাসের মেয়ে রয়েছে। মেয়েসহ তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে রয়েছেন। গত সপ্তাহের ব্যাংকের দেওয়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তালিকায় তার নাম রয়েছে। কিন্তু মেয়ের মুখ না দেখে এবং প্রমোশন অর্ডার হাতে পাওয়ার আগেই মারা গেলেন এই ব্যাংক কর্মকর্তা ।