News71.com
 Bangladesh
 18 May 20, 01:12 PM
 241           
 0
 18 May 20, 01:12 PM

গুরুতর অসুস্থ হয়ে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সিএমএইচে ভর্তি॥

গুরুতর অসুস্থ হয়ে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সিএমএইচে ভর্তি॥

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ গুরুতর অসুস্থ। গত শনিবার তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তিনি শ্বাসকষ্ট ও এলার্জি জনিত সমস্যায় ভুগছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। বিরোধীদলীয় নেত্রীর ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, রওশন এরশাদ আগে থেকেই পায়ের গোড়ালিতে এলার্জি জনিত সমস্যায় ভুগছিলেন। মূলত এ কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপ জনিত কারণে সামান্য যে শ্বাসকষ্ট ছিল সেটিও সেরেছে। চিকিৎসকরা আশা করছেন, আজ সোমবার বিরোধীদলীয় নেত্রী বাসায় ফিরতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন