News71.com
 Bangladesh
 17 May 20, 10:44 PM
 420           
 0
 17 May 20, 10:44 PM

বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু করতে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে সরকার॥

বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু করতে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে সরকার॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এমন অবস্থায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে একটি নীতিমালা তৈরির কাজ শুরু করেছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেয়ার অনুমতি দিলেও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এতে তেমন এটাকা আগ্রহ দেখাচ্ছে না। ইউজিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, এমন পরিস্থিতিতে এই নীতিমালা জারি করা হলে সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কেই অনলাইনের শিক্ষা কার্যক্রম চালাতে হবে।

তিনি আরো বলেন, ‘মহামারীর মধ্যে আরো কতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয় তা কেউ বলতে পারছে না। এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে সবকিছু তো আর থামিয়ে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম সচল করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে নীতিমালা তৈরির কাজ শুরুর কথা জানিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ রবিবার বলেন, ‘এই নীতিমালা হলে তা সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রযোজ্য হবে। কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগমকে এ সংক্রান্ত দায়িত্ব দেয়া হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন