News71.com
 Bangladesh
 17 May 20, 10:34 PM
 206           
 0
 17 May 20, 10:34 PM

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল দিনাজপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল দিনাজপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরে সমাজের সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের খাদ্য সামগ্রী তুলে দিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।রোববার সকালে নাজমা রহিম ফাউন্ডেশন চত্বরে সাথী হিজড়া উন্নয়ন সংঘের মানব পল্লীর বাসিন্দাদের হাতে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লাচ্ছা সেমাই পোলার চাল চিনি তুলে দেন তিনি।সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন মানবপল্লীর বাসিন্দা তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যরা করোনায় লকডাউনে রোজগারহীন অবস্থায় অমানবিক পরিস্থিতির শিকার হয়েছে। তাদের মুখে খাবার তুলে দেয়ার পাশাপাশি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাদ্য সামগ্রী তুলে দেয়ায় খুশি তারা।এ সময় উপস্থিত ছিলেন সাথী হিজড়া উন্নয়ন সংঘের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক আনিস এবং সাংগঠনিক সম্পাদক মেনেকা আহমেদ বাপ্পীসহ অন্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন