News71.com
 Bangladesh
 17 May 20, 07:20 PM
 263           
 0
 17 May 20, 07:20 PM

সন্ধ্যা ৬টার পর চট্টগ্রাম নগরে ঢোকা ও বের হওয়া বন্ধ করেছে সিএমপি॥

সন্ধ্যা ৬টার পর চট্টগ্রাম নগরে ঢোকা ও বের হওয়া বন্ধ করেছে সিএমপি॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রোববার (১৭ মে) সন্ধ্যা ৬টার পর চট্টগ্রাম নগরে ব্যক্তি ও যানবাহনের ঢোকা ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন অনুমতি নিয়ে নগরে প্রবেশ কিংবা বের হতে পারবে।বোরবার (১৭ মে) বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন।নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম নগরের সব প্রবেশপথ ও বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে সিএমপির পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিএমপির কর্মকর্তারা জানিয়েছেন।সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আবু বকর সিদ্দিক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম নগর এলাকায় জরুরী সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ব্যতিরেকে সবার চলাচল ও প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তিনি বলেন, নগরের সব প্রবেশপথ ও বিভিন্ন পয়েন্টে সিএমপির পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন