News71.com
 Bangladesh
 17 May 20, 11:23 AM
 136           
 0
 17 May 20, 11:23 AM

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্প আগুন॥

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্প আগুন॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ৭টি ঘর।শনিবার (১৬ মে) দিবাগত রাত ১ টার দিকে কুতুপালং ডি-৫ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।উখিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ইমদাদুল হক বলেন, হঠাৎ রাত ১টার দিকে ক্যাম্পে আগুন লাগার কথা শুনে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে যায়।তিনি আরো জানান, দীর্ঘ আধা ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় রোহিঙ্গাদের ৭ টি ঘর। আর আংশিক ক্ষতিগ্রস্থ হয় ৫টি ঘর।প্রাথমিকভাবে জানা গেছে, রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন