News71.com
 Bangladesh
 17 May 20, 11:23 AM
 77           
 0
 17 May 20, 11:23 AM

ধান কাটা শ্রমিকের ব্যানার ব্যবহার করা পরিবহন আটক॥

ধান কাটা শ্রমিকের ব্যানার ব্যবহার করা পরিবহন আটক॥

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় ধান কাটা শ্রমিকের ব্যানার ব্যবহার করা পরিবহন আটক করেছে পুলিশ। সাতক্ষীরা থেকে 'ঠিকানা' পরিবহন নামের একটি পরিবহন রাতে ধানকাটা শ্রমিকের সাইনবোর্ড ব্যবহার চলাচল করত। গাড়িটি শ্যামনগর থেকে ছাড়ে।এটি কালিগঞ্জ/দেবহাটা/সদর/পাটকেলঘাটা হয়ে ঢাকায় যায়। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ট্রাফিক বিভাগ এটি আটক করেছে। গাড়িটি এক হাজার ছয়'শ টাকা ভাড়ায় ঢাকাতে যাত্রী পরিবহন করত।সাতক্ষীরার নিরাপত্তার স্বার্থে এধরনের কাজ থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় মামলা করা হয়েছে। আর এ কাজে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন