
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার ৬ বছর পর, নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশে ফিরেন তিনি। হাল ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এ ফিরে আসার মাধ্যমে দেশের রাজনীতি আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছিল। যা শুধু আওয়ামী লীগ নয় জাতীয় রাজনীতির জন্য ছিল টার্নিং পয়েন্ট।১৯৭৫ এর ১৫ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ পরিণত হয় মৃত্যুপুরীতে। বাঙালির স্বপ্নকে ধূলিস্যাত করে হত্যা করা জাতির পিতাকে।বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালে আওয়ামী লীগের ফেব্রুয়ারির কাউন্সিলে তার কন্যা শেখ হাসিনাকে সভাপতি করা হয়। জার্মানি, ব্রিটেন এবং ভারতে চরম প্রতিকূল পরিস্থিতিতে নির্বাসিত থাকার ৬ বছর পর, ঐ বছরের ১৭ মে বাঙালির মুক্তির আলোকবর্তিকা হাতে নৌকার মাঝি হয়ে দেশে ফিরেন শেখ হাসিনা। সামরিক শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে সেদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন লাখো জনতা।কর্ণেল (অব.) ফারুক খান বলেন, প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্রের নব যাত্রা হয়েছিল।