
নিউজ ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর একটি নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় 'আম্ফান' এ পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার (১৬ মে) রাত ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগাম সমুদ্রবন্দর থেকে ১৩৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৯০ কিলোমিটার, মোংলা থেকে ১২৯০ ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ধরনা করা হচ্ছে আগামী ২০ মে সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'আম্ফান'।