News71.com
 Bangladesh
 16 May 20, 10:37 PM
 280           
 0
 16 May 20, 10:37 PM

বিমানবাহিনীর নেতৃত্বে উপহার সামগ্রীসহ ১১ চিকিৎসক নিয়ে মালদ্বীপ গেল উড়োজাহাজ॥

বিমানবাহিনীর নেতৃত্বে উপহার সামগ্রীসহ ১১ চিকিৎসক নিয়ে মালদ্বীপ গেল উড়োজাহাজ॥

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে মালদ্বীপে কর্মস্থলে যোগদান করতে না পারা ১১ বাংলাদেশি চিকিৎসককে নিয়ে বিমানবাহিনীর একটি সি-১৩০বি উড়োজাহাজ ঢাকা থেকে মালদ্বীপ রওনা হয়েছে। শনিবার এই উড়োজাহাজে করে মালদ্বীপের জন্য উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও নেওয়া হয়। বিমানবাহিনীর ১৯ জন ক্রুর সমন্বয়ে মিশনের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমোডর এমএ আউয়াল হোসেন। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত মিশনটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন বলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান। এ সময় সহকারী চিফ অব এয়ার স্টাফ (অপারেশন্স) এয়ার ভাইস মার্শাল এম আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন