News71.com
 Bangladesh
 16 May 20, 07:47 PM
 204           
 0
 16 May 20, 07:47 PM

বাংলাদেশে ঝুঁকিপূর্ণদের সাহায্যে ৩২ কোটি ডলারের আবেদন ডব্লিউএফপির॥

বাংলাদেশে ঝুঁকিপূর্ণদের সাহায্যে ৩২ কোটি ডলারের আবেদন ডব্লিউএফপির॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতিতে বাংলাদেশে সর্বাধিক ঝুঁকির মধ্যে থাকা দরিদ্রদের সাহায্যে ৩২ কোটি ডলারের আবেদন করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি করোনা মহামারির মধ্যে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোতে খাদ্য এবং নগদ অর্থ বিতরণের জন্য ৩২০ মিলিয়ন ডলারের জরুরি আহ্বান জানিয়েছে।তিনি বলেন, লকডাউন এবং চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ জুড়ে কয়েক মিলিয়ন মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে প্রতিদিন উপার্জনকারী রিকশাচালক, দিনমজুররা এখন তাদের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছেন।জাতিসংঘের মতে, এ তহবিলের প্রায় ২০ কোটি ডলার কোভিড-১৯ মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন এবং বাকি ১২ কোটি ডলার মূলত রোহিঙ্গাদের পরবর্তী ছয় মাসের সহায়তার জন্য।ডব্লিউএফপির অধীনে এ অর্থ গ্রামীণ অঞ্চল এবং শহুরে বস্তির পরিবারগুলোর পাশাপাশি দিনমজুরদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।ইতোমধ্যে সংস্থাটি সরকারি সহায়তার পাশাপাশি চাল, নগদ অর্থ বিতরণ এবং পুষ্টি কর্মসূচি জাতীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন