News71.com
 Bangladesh
 16 May 20, 11:57 AM
 329           
 0
 16 May 20, 11:57 AM

ত্রানে অনিয়ম॥ লালমনিরহাটে ৫৩ দুঃস্থের নামের পাশে ইউপি চেয়ারম্যানের পিএসের মোবাইল নম্বর

ত্রানে অনিয়ম॥ লালমনিরহাটে ৫৩ দুঃস্থের নামের পাশে ইউপি চেয়ারম্যানের পিএসের মোবাইল নম্বর

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের পিএস হিসেবে পরিচিত ছমির উদ্দিনের মোবাইল নম্বরটি ৫৩ জন দুঃস্থের নামের পাশে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই তালিকায় মৃত ব্যক্তির নামও রয়েছে। উপজেলা প্রশাসন এ ধরনের নামের তালিকা সংশোধনের জন্য মাঠে নেমেছে। করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্রদের প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা দিতে তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নর ৬ জন সদস্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ রয়েছে, যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে, তাই এই সুযোগে কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন আলালের নির্দেশে তার পিএস হিসেবে পরিচিত ছমির উদ্দিন তার নিজের মোবাইল নম্বরটি (০১৭৩৩১২৫১০২) জুড়ে দিয়েছেন ৫৩ জন সুবিধাভোগীর নামের পাশে। এ ছাড়াও তালিকায় মৃৃত ব্যক্তি, চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারীর নামও রয়েছে।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাজার ৫১৬টি পরিবারের তালিকা প্রস্তুত করনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেয়া হয়। ওয়ার্ড কমিটির মাধ্যমে তালিকা চূড়ান্ত করে চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা পরিষদে জমা দেয়ার কথা। কিন্তু কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে ইউপি সদস্যরা তালিকা তৈরি করে জমা দিলেও চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল পরিবর্তন করে নতুন করে তালিকা জমা দেন। বিষয়টি জানার পর এ ঘটনায় ইউপি সদস্যরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন